27 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের সঙ্গে নিউজিল্যান্ডের সম্পর্ক ছিন্ন

মিয়ানমারের সঙ্গে নিউজিল্যান্ডের সম্পর্ক ছিন্ন

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করল নিউজিল্যান্ড

বিশ্ব ডেস্ক, ঢাকা: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সঙ্গে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করেছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এমন ঘোষণা দিয়েছেন।একই সঙ্গে সাহায্য বন্ধসহ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হবে। খবর- এএফপি।

গণমাধ্যমের খবরে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকের পর নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী বলেন মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পর্ক থাকবে না।

আর্ডেন সংবাদ সম্মেলনে বলেন, ‘নিউজিল্যান্ডের এই প্রজন্মের প্রত্যেক নাগরিক মিয়ানমারের অবস্থা দেখে হতাশ হবে। নিউজিল্যান্ডে এখানে বসে আমরা যা পারি করব।’

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা আলাদা বিবৃতিতে বলেছেন, ‘আমরা মিয়ানমারের সেনা-নিয়ন্ত্রিত সরকারকে সমর্থন করি না।’মাহুতা দেশটিতে আটক সব রাজনৈতিক নেতার মুক্তিও দাবি করেন।

সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর মিয়ানমারের সাধারণ মানুষও বসে নেই। রবিবার ইয়াঙ্গুন শহরে যে প্রতিবাদ-মিছিল বের হয় তা ছিল গত এক দশকের মধ্যে বৃহত্তম। বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী নির্বাচিত নেতা অং সান সু চি-র মুক্তি ও গণতন্ত্র পুনর্বহালের দাবি করছেন।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। এরপর গণ আন্দোলন শুরু হয়ে দেশটিতে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের