18 C
আবহাওয়া
১০:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

বিএনএ, ঢাকা: ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন আগুনে পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে অ্যাম্বুলেন্সের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গাড়ি দুটিতে আগুন লেগে যায়। পরে তা আরও একটি গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পোড়া গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন মারা গেছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী