25 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ৩ বছর পর মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

৩ বছর পর মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

রাজকুমারি

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: কারাগারে প্রায় তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ (৫৭) ও তার মেয়ে সুহোউদ। মানবাধিকার বিষয়ক সংস্থা এএলকিইএসটি শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, মেয়েসহ রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই বন্দী করে রাখা হয়েছিল।

২০১৯ সালের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসা করাতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছিল। ২০২০ সালের এপ্রিলে তিনি কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কারামুক্তির আবেদন জানান। গত তিন বছরে তাকে রাজধানী রিয়াদের আল-হাইর কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারের রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়।

টুইটারে এক পোস্টে এএলকিইএসটি জানায়, রাজকুমারী ও তার মেয়েকে মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল।

বন্দী রাখার পুরো সময়ের মধ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এদিকে বাসমার মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপির কাছে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ