28 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বিএনএ, ডেস্ক: দেশজুড়ে পড়েছে মিগজাউমের প্রভাব। ধূসর মেঘে আচ্ছন্ন আকাশ। দুপুরেও দেখা মেলেনি রোদ। সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশে মেঘের আনাগোনা। শহুরে প্রকৃতিতেও বইতে শুরু করেছে শীতের আমেজ। এমতাবস্থায় দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আর বৃষ্টি কেটে গেলে আরও বাড়বে শীত।

যদিও এরইমধ্যে অনেটাই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। সৃষ্ট লঘুচাপ গুরুত্বহীন হয়ে পড়ায় দেশের ৪টি সমুদ্রবন্দরের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, এসময় দেশের অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (৮ ডিসেম্ভর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। ঢাকায় আজ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩০ মিনিটে। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের