26 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঘুমধুমে রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

ঘুমধুমে রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

ঘুমধুমে রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুপালং বিটিভি স্টেশন সংলগ্ন বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান।

বুধবার (৮ নভেম্বর) সকালে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা রেডিয়েন্টের হাতে গড়া প্রতিষ্ঠানের আমবাগান, জামবাগান, রাবার গার্ডেন, মুরগির খামার, গরুর খামার, ছাগল খামার, মৎস্য খামার আনারস বাগানসহ বিভিন্নজাতের ফলজ ও বনজ বাগান ঘুরে দেখে সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূতকে রেডিয়েন্ট গার্ডেনের কো-অর্ডিনেটর মশহুর উর রহমান লিটন কোম্পানির পক্ষ থেকে অভিবাদন জানিয়ে সম্মাননা স্মারক ও গিফট বক্স তুলে দেন।

আরও পড়ুন: রাজনীতি থেকে বিদায় নিতে চান মেজর হাফিজ

এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সফরসঙ্গী তুর্কি সংস্থা টিকার ভাইস প্রেসিডেন্ট ইমচ নাজে ইউরোলমাজ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান, তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের এডুকেশন অ্যান্ড কালচারাল সার্ভিস ম্যানেজার এচান সেজান খিলিচ ও রেডিয়েন্ট গার্ডেনের সংশ্লিষ্টরা।

উল্লেখ, রাষ্ট্রদূত সকালে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে যাবার পথে রেডিয়েন্ট গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিজেই বাগানের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ