20 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর ২০২৪

এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর ২০২৪

প্রকাশিত হল এইচএসসির ফল

ঢাকা: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় ফলাফল প্রকাশ করা হবে। এই তথ্যটি সোমবার (৭ অক্টোবর ২০২৪) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন।

আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মাঝপথে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং)।

অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর ফলাফল এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে নির্ধারণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেছেন যে, বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। এই নীতিমালার আওতায় একজন পরীক্ষার্থী এসএসসিতে যে বিষয়ের যত নম্বর পেয়েছেন, সেই বিষয় যদি এইচএসসিতেও থাকে, তবে তা বিবেচনায় নেওয়া হবে। এছাড়া, ভিন্ন বিষয়ে পরীক্ষার ক্ষেত্রে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী