20 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » তালেবানদের স্বীকৃতি দিতে তাড়াহুড়ার দরকার নেই-উপ-পররাষ্ট্রমন্ত্রী,কাতার

তালেবানদের স্বীকৃতি দিতে তাড়াহুড়ার দরকার নেই-উপ-পররাষ্ট্রমন্ত্রী,কাতার

কাতারের উপ-পররাষ্ট্রমন্ত্রী

কাতারের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ রশিদ আল-খাতার আফগানিস্তানের তালেবানদের মধ্যে দ্বন্দ্ব নিশ্চিত করে বলেন যে, নবীণ ও প্রবীণ তালেবান সদস্যদের  মধ্যে আচরণে পার্থক্য রয়েছে।

গত ৫ অক্টোবর দেশটির বিদেশ নীতি বিষয়ক এক সাক্ষাতকারে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আফগানিস্তানে তালেবান সরকার কে স্বীকৃতি দিতে তাড়াহুড়া করার দরকার নেই।

যদিও তিনি বিশ্বকে তাদের সাথে জড়িত থাকার কথা বলেন এই মন্ত্রী। কাতারের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে তালেবানদের সাথে সম্পৃক্ততা মানে তাদের(কাতার) সরকারের অনুমোদন নয় কিন্তু বিশ্ব তালেবানদের সাথে জড়িত থাকার মাধ্যমে বড় লক্ষ্য অর্জন করতে পারে।

আফগানিস্তানে তালেবানদের দখল নেওয়ার ৫০ দিনেরও বেশি সময় পার হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো দেশ আফগানিস্তানকে স্বীকৃতি দেয় নি কারণ বিশ্ব নেতাদের মতে, কাতার ও অন্যন্য দেশে আলোচনায় তালেবানরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা বাস্তবায়িত করছে না।

কাতারের উপ -পররাষ্ট্রমন্ত্রী আল খাতার বলেন, “তালেবানরা কাতার, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার কাছ থেকে ইসলামী আইন সম্পর্কে জানতে পারে, শিখতে পারে এবং নারীরা সে সব দেশেও সরকারে কাজ করছে এবং শিক্ষা অর্জন করছে।” সূত্র: খামা প্রেস

বিএনএ নিউজ ২৪ ডটকম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী