24 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

টাঙ্গাইলে বাসচাপায় ২ জনের মৃত্যু

বিএনএ খুলনা: খুলনায় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহত এসআই আব্দুল হক যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাত ১২টা ৫ মিনিটে আফিল গেট এলাকার বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালনরত অবস্থায় একটি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মারা যান

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে খানজাহান আলী থানায় প্রথম নামাজে জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে