22 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » দ্বিতীয় দিনের মত বাংলা ব্লকেড কর্মসূচি পালন করলো ববি শিক্ষার্থীরা

দ্বিতীয় দিনের মত বাংলা ব্লকেড কর্মসূচি পালন করলো ববি শিক্ষার্থীরা


বিএনএ, ববি : সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল বের করে আবাসিক হল ও লাইব্রেরি প্রদক্ষিণ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর দুপুর ৩ টা পর্যন্ত মহাসড়কে জরুরী যানবাহন ছাড়া প্রায় সকল যানবাহনই বন্ধ ছিল।

আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় বিশ্বাস শুভ বলেন, শিক্ষার্থীদের এই দাবি যেহেতু প্রচন্ডরকমের নায্য এবং এর নৈতিক ভিত্তি রয়েছে, তাই দাবি মেনে না নেওয়া পর্যন্ত সারাদেশের শিক্ষার্থীদের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলনের মাঠে থাকবে। আমরাও চাই পড়ার টেবিলে ফিরে যেতে, কিন্তু আমরা আসলে বাধ্য। আমরা প্রত্যাশা রাখি রাষ্ট্রপক্ষ খুব দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দিবে।

আন্দোলনের সমন্বয় কমিটির আরেক সদস্য সেঁজুতি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। মানুষ হিসেবে যেন আমাদের বৈষম্যের মুখোমুখি হতে না হয়, শিক্ষার যেন সঠিক মূল্যায়ন হয় সেজন্য সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন।

বিএনএ/ রবিউল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!