30 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

বিএনএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে বাড়ির পাশের যমুনা নদীতে ডুবে যায় শিশু মো. কাউছার (৩) ও রোববার (৭ জুলাই) বিকেলে মো. মাহিম হোসেন (৫) বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শিশু মো. মাহিম হোসেন উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে ও মো. কাউছার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের মো. বায়জিদের ছেলে।

স্থানীয় ও নিহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, শিশু কাউছার আলী সোমবার সকালে মায়ের রান্না করার সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের যমুনা নদীতে ডুবে মারা যায় ও মাহিম হোসেন বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই শিশুদের লাশ উদ্ধার করে পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও মাহবুব হাসান।

তিনি জানান, নিহত শিশুদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। বন্যার সময় বাড়ির শিশুদের প্রতি বাড়তি নজরে রাখা, সাঁতার শেখানোসহ অভিভাবকদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার পাঁচ দিনের ব্যবধানেই আবার কমলো স্বর্ণের দাম আজ বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পাচ্ছেন ১০১ গুণী শিক্ষক