27 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত


বিএনএ, সাভার : সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল আমীন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।বৃহস্পতিবার দিনগত রাত ১১টায় সাভারের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আল আমীন। সে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হাটগবীন্দপুর গ্রামের আকমল হোসেনের ছেলে। বাজার রোড এলাকায় একটি মোবাইলের দোকানে চাকরি করত।

পুলিশ জানায়, গতকাল রাত ১১টায় দুর্বৃত্তরা ওই কিশোরকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় একটি দোকানের সামনে দৌড়ে এসে অজ্ঞান হয়ে পড়লে তাকে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বলেন, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, সেটা কেউ বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই কিশোরকে ছুরিকাঘাত করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ