36.8 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - জুন ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৫

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৫


বিএনএ, ডেস্ক : ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে । আরও ১৩০ জনের মতো আহত হয়েছে।সোমবার (৮ জুন) দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা দফতরের পরিচালক রদ্রিগো সোসমেনার জানান, নিহতদের মধ্যে ১২ জন সোক্সারগেন অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চল চারটি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, বেসামরিক প্রতিরক্ষা দফতর ও জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদসহ জরুরি সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ