26 C
আবহাওয়া
৭:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত নেইমার

করোনায় আক্রান্ত নেইমার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন ও সার্বক্ষণিক পর্যবেক্ষনে আছেন বলে বিবৃতিতে জানিয়েছে তার ক্লাব সান্তোস।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার থেকে নেইমার জ্বরে আক্রান্ত হয়েছেন। এরপর পরীক্ষায় তার দেহে কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছে। সান্তোসের মেডিকেল ডিপার্টমেন্ট পরবর্তীতে পর্যবেক্ষণ করে পুরো বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যেই নেইমারকে সব ধরনের কার্যক্রম থেকে দুরে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে শরীরে বিভিন্ন ধরনের উপস্বর্গ দেখা দেয়ায় বাড়িতে থেকে নেইমারকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়। পরবর্তীতে তাকে চিকিৎসকের অধীনে নেয়া হয়েছে।’

এনিয়ে দ্বিতীয়বারের মত নেইমার করোনায় আক্রান্ত হলেন। এর আগে ২০২১ সালে মে মাসে তার শরীরে করোনার সংক্রমন ধরা পড়েছিল। ঐ সময় তিনি পিএসজিতে ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ