31 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেতা শামসুল হক আর নেই

বিএনপি নেতা শামসুল হক আর নেই

বিএনপি নেতা শামসুল হক আর নেই

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য শামসুল হক (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৮ জুন) সকাল ৯ টা ৩০ মি‌নি‌টে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ঢাকা উত্তরার এক‌টি বেসরকারী হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থ‌ায় তিনি ই‌ন্তেকাল ক‌রেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে স্ত্রী ও বহু আত্মীয় স্বজন রেখে যান। তিনি নগরীর এনায়েত বাজার (জুবলী রোড) এলাকার মরহুম আজিজুল হকের ছেলে। আজ রাত ৯ টায় এনায়েত বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম শামসুল হকের জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল।

পৃথক পৃথক দেয়া বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত