বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভানোর পর এ বিষয়ে জানার চেষ্টা করা হবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

