27 C
আবহাওয়া
২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ৩ শিশু গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ৩ শিশু গুলিবিদ্ধ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়া ৮ নং ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে।গুলিবিদ্ধ শিশুদের তাৎক্ষণিক উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ বলেন, দুপুরে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।এ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক কিছুটা উত্তেজনা দেখা দিলেও এপিবিএন পুলিশ এর তৎপরতা দেখে সন্ত্রাসী গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে ক্যাম্পে এপিবিএন এর কয়েকটি টীম কাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ঘটনার পরপরই থানা থেকে পুলিশের একটি টীম ঘটনাস্থলে যায় এবং বিষয়টি অবহিত হয়ে গুলিবিদ্ধ আহত শিশুদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।

বিএনএ/ শাহীন, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের