20 C
আবহাওয়া
৬:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের আবহাওয়া সোমবার(৯মে) কেমন যাবে

চট্টগ্রামের আবহাওয়া সোমবার(৯মে) কেমন যাবে

আবহাওয়া

বিএনএ, চট্টগ্রাম: আজ রবিবার (৮মে) সন্ধ্যা ৬ টা হতে আগামীকাল সোমবার  (৯মে) সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও
পার্শ্ববর্তী এলাকা সমূহের আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে,  আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থেকে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সে সাথে অস্থায়ীভাবে দু/এক জায়গায় প্রবল বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি/বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রধান আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মো: জহিরুল ইসলাম জানান, তাপমাত্রা: দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন : সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী সংকেত

বাতাসের দিক ও গতিবেগ: দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৮ কি.মি. বেগে প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ায় ২৫-৩৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত (রবিবার বিকাল ৩ টা পর্যন্ত): নাই।

রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা: ৩৪.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৬সেলসিয়াস।

আগামীকাল (০৯/০৫/২০২২ খ্রি: তারিখ) সূর্যোদয়: ভোর ০৫ টা ১৬ মিনিট।
এবং সূর্যাস্ত: সন্ধ্যা ০৬ টা ২৩ মিনিট।

আগামীকাল (০৯/০৫/২০২২ খ্রি: তারিখ) কর্ণফুলী নদীর জোয়ার-ভাটার সময় সূচী:
প্রথম জোয়ার শুরু রাত ১২ টা ৩০ মিনিট উচ্চতা: ১.১১ মিটার
প্রথম ভাটা শুরু সকাল ০৬ টা ২৯ মিনিট উচ্চতা: ৩.২৩ মিটার
দ্বিতীয় জোয়ার শুরু বেলা ১২ টা ৩১ মিনিট উচ্চতা: ১.৪২ মিটার
দ্বিতীয় ভাটা শুরু সন্ধ্যা ০৭ টা ০১ মিনিট উচ্চতা: ৩.৫৯ মিটার

চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবানী: ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত।
এবং চট্টগ্রাম নদী বন্দরের জন্য সতর্কবানী: ০১ (এক) নং সতর্কতা সংকেত।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী