27 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগান নারীদের বোরকা পরার নির্দেশ তালেবানের

আফগান নারীদের বোরকা পরার নির্দেশ তালেবানের

আফগান নারীদের বোরকা পরার নির্দেশ তালেবানের

বিএনএ,বিশ্বডেস্ক : আফগানিস্তানের  সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা  আফগান নারীদের ঘরের বাইরে সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিলেন । শনিবার (৭ মে) এ আদেশ জারি করেন তিনি।

এএফপির খবরে বলা  হয়, তালেবান প্রধান বলেছেন, তাদের (নারী) চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত। কারণ এটি ঐতিহ্যবাহী ও সম্মানজনক। হাইবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা আদেশটি শনিবার কাবুলের এক অনুষ্ঠানে প্রকাশ করেছে তালেবান কর্তৃপক্ষ।

আদেশে আরও বলা হয়, ‘যেসব নারী খুব বেশি বয়স্ক নন, আবার তরুণও নন, তাদের অবশ্যই শরিয়া নির্দেশ অনুযায়ী চোখ ছাড়া পুরো মুখ ঢেকে রাখতে হবে। যেন মাহরাম (কাছের সম্পর্কের প্রাপ্তবয়স্ক পুরুষ স্বজন) ছাড়া অন্য পুরুষদের সঙ্গে দেখা হওয়ার সময় তারা আকর্ষণ এড়াতে পারেন।’

তালেবান প্রধানের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, নারীদের যদি বাইরে কাজ না থাকে, তাদের বাড়িতে অবস্থান করাই ভালো।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের