27 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আগামী ৩ দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

আগামী ৩ দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে


বিএনএ, ঢাকা : দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটায় অবস্থিত এই সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে, যার ফলে দেশে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) এর মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নেই, তবে ব্যবহারকারীরা সাময়িক ধীরগতি অনুভব করতে পারেন।

এই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে ইন্টারনেট সেবা আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের