27 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চলচ্চিত্র পরিচালক সোহানের মেয়ের মরদেহ উদ্ধার

চলচ্চিত্র পরিচালক সোহানের মেয়ের মরদেহ উদ্ধার

চলচ্চিত্র পরিচালক সোহানের মেয়ের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে। উত্তরা ৩ নম্বর সেক্টরে স্বামী তানিমের সঙ্গে থাকতেন সামিয়া। রোববার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলের কক্ষে এই ঘটনা ঘটে।

পরে পুলিশ খবর পেয়ে সামিয়ার মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১ টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।

তিনি জানান, সংবাদ পেয়ে সন্ধ্যার পর দক্ষিণ যাত্রাবাড়ীতে ‘রংধনু’ নামে একটি আবাসিক হোটেলে সামিয়া রহমান সৃষ্টির মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল তার দেহ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। রোববার দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন তিনি। হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পরবর্তীতে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। রোববার দুপুর আড়াইটার দিকে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন সামিয়া রহমান। এ সময় তিনি একাই ছিলেন, তার সাথে কেউ ছিল না।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর মারা যান।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ