34 C
আবহাওয়া
৮:২০ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » লন্ডনে বাংলাদেশি তরুণী খুনের দায়ে একজনের যাবজ্জীবন

লন্ডনে বাংলাদেশি তরুণী খুনের দায়ে একজনের যাবজ্জীবন

লন্ডনে বাংলাদেশি তরুণী খুনের দায়ে একজনের যাবজ্জীবন

বিএনএ, বিশ্বডেস্ক:  সাবিনা নেসা (২৮) নামে বাংলাদেশি এক স্কুল শিক্ষিকা খুনের দায়ে  কোচি সেলামাজ (৩৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত।

কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। তিনি আদালতের কাছে স্বীকার করেন, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার মনে নারীদের প্রতি আক্রোশ তৈরি হয়।

জানা যায়,  গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন কোচি সেলামাজ। নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।

১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাবিনা নেসা গ্রিনউইচের বাসা থেকে বের হয়েছিলেন। পাঁচ মিনিট দূরত্বের পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। পরদিন কাছের কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

সাবিনা নেসা হত্যাকাণ্ডের কয়েক দিনের মধ্যেই কোচি সেলামাজকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তিনি। তার অনুপস্থিতেই আদালত এই রায় ঘোষণা করেন

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর