27 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাংসদ বেনজির আহমেদ করোনা আক্রান্ত

সাংসদ বেনজির আহমেদ করোনা আক্রান্ত


বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন।

ভাইস চেয়ারম্যান বলেন, বেনজির আহমেদের কোভিড রিপোর্ট পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। খবরটি আমরা আগে কাউকে বলিনি। কারণ আপনারা সবাই দুশ্চিন্তা করবেন তাই। আল্লাহর রহমতে উনি ভালো আছেন। ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন। আপনাদের খুব জরুরি প্রয়োজন না হলে উনাকে ফোন না করার জন্য অনুরোধ রইল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে এমপি বেনজির আহমেদের করোনা পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ধামরাই উপজেলার স্থানীয় বাসিন্দাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের