29 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কানাডায় ৬ শ্রীলঙ্কানকে ছুরিকাঘাতে হত্যা

কানাডায় ৬ শ্রীলঙ্কানকে ছুরিকাঘাতে হত্যা


বিএনএ, বিশ্বডেস্ক : কানাডার অটোয়ায় এক মা ও চার শিশুসহ এক পরিবারের ছয় সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রাজধানী অটোয়ায় ঘটনাটি ঘটেছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।

একে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ওই ছয়জন সম্প্রতি কানাডায় এসেছিলেন। নিহত সবচেয়ে কম বয়স্ক সদস্যের বয়স মাত্র তিন মাস।

হত্যার অভিযোগে ১৯ বছর বয়স্ক শ্রীলঙ্কার এক ছাত্রকে আটক করা হয়েছে। তিনি পরিবারটির সাথে বসবাস করতেন।

অটোয়ার পুলিশপ্রধান বলেন, জরুরি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পেরেছে। বাড়ির ভেতরে ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন আসামিকে আটক করা হয়েছে। তাদের সবাইকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ প্রধান আরও বলেন, এ ধরনের খুনের কোনো অর্থই নেই। পুরোপুরি নির্দোষ লোকদের হত্যা করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী