27 C
আবহাওয়া
১:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভুয়া করোনা রিপোর্ট: সাবরিনার জামিন নামঞ্জুর

ভুয়া করোনা রিপোর্ট: সাবরিনার জামিন নামঞ্জুর

ভুয়া করোনা রিপোর্ট: সাবরিনার জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক: করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা বিচারক এ কে এম ইমরুল কায়েশের আদালতে জামিন আবেদন করেন সাবরিনার আইনজীবী।

এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

মামলা সূত্র থেকে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন‌্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। ওই বছরের ২০ আগস্ট সাবরিনাসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মামলার অপর আসামিরা হলেন- ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ।মামলার আটজনই আসামিই কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, অন্যদিকে সাবিরানার বিরুদ্ধে প্রতারণা করে দুটি জাতীয় পরিচয়পত্র(এনআইডি) নেওয়ার অপরাধে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ৫ এপ্রিল দিন ধার্য করা রয়েছে।এই মামলায় শুধু সাবরিনাকেই আসামি করা হয়েছে।

বিএনএ নিউজ/এসবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ