28 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ৩

কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ৩

কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ৩

বিএনএ, কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ধানচাষের জমিতে ছিটকে পড়ে। এতে দুই গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, ভয়াবহ এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও এক নারী যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরো কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (ইন্সপেক্টর) মাহবুবুল হক ভূইয়া জানান, আজ সকাল ১০টার দিকে মহাসড়কের উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওসি আরও জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই চালক ও এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা