20 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কফি মেশিন বিস্ফোরণে আহত ৪

কফি মেশিন বিস্ফোরণে আহত ৪


বিএনএ, ঢাকা : রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় আইডিবি ভবনের পাশে একটি কফিশপে কফির মেশিন বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. রুবেল (৩৫), হীরু মিয়া (৪০), আলমগীর হোসেন (২২) ও রিয়াদ হোসেন (২৫)।

ঘটনার পর পরই আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন । সেখানে রিয়াদের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসরা তাকে ভর্তি করেন।

সহকর্মী জনি  জানান, কফি বানানোর সময় মেশিনটি হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হয়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে  চিকিৎসাধীন রাখে। আর রিয়াদের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলেছেন তার অবস্থা আশঙ্খাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আগারগাঁও থেকে কফি মেশিন বিস্ফোরণে আহত হয়ে একজন ঢামেক হাসপাতালে আসলে ডাক্তারা তাকে ভর্তি করেন।  ডাক্তারা জানান তার অবস্থা শঙ্কামুক্ত নয়।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী