31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে বন্দুকযুদ্ধে নিহত ২ রোহিঙ্গা

বান্দরবানে বন্দুকযুদ্ধে নিহত ২ রোহিঙ্গা

ভোলায় বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

বিএনএ, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে   বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মারা গেছে। সোমবার(৮ ফেব্রুয়ারি) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছে বিজিবি দুই সদস্য ।নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্পের ফোরকান আহমদের ছেলে মো. জোবায়ের এবং কুতুপালং ক্যাম্পের মৃত আমির হামজার ছেলে দিন মোহাম্মদ।

বিজিবি সূত্রে জানা যায়,  ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে কিছু ব্যবসায়ী এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় মাদক ব্যবসায়ীরা টহল দলের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গুলিতে দুই মাদক ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বিজিবি সদস্যরা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী