20 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়: বক্কর

ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়: বক্কর

ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়: বক্কর

বিএনএ, চট্টগ্রাম: মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলন।কিন্তু আওয়ামী লীগ সেটাকে মেনে না নিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেছে। আওয়ামীলীগই এদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, গত পনের বছর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করেছে। বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীরা হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।

বুধবার (৮ জানুয়ারী) বিকালে নগরের জেএমসেন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমানের নির্দেশনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শীতার্ত সনাতন ধর্মালম্বীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস‌্য খোরশেদ আলম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন আন্দরকিল্লাহ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আলি নূর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসর, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অধ‌্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, জাতীয় সঙ্গীত পরিষদের আর কে দাস রুপু, মহানগর পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস‌্য বিপ্লব চৌধুরী বিল্লু, মহানগরের সদস‌্য সচিব বাপ্পি দে, দক্ষিণ জেলার সদস‌্য সচিব উজ্জল বরণ বিশ্বাস, মহানগর যুগ্ম আহ্বায়ক বাবলু নাথ, দিপক চৌধুরী কালু, অসিম বনিক, সন্জয় ধর সনজু, মিঠুন দাস, সদস‌্য সাজু দাস, সুকান্ত মজুমদার, রাজু দাস, স‌ুজন ধর, জীবন মিত্র রাজ প্রমুখ।

বিএনএননিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী