27 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে গলায় ফাঁস লাগিয়ে মাদকাসক্ত ব্যক্তির আত্মহত্যা

চন্দনাইশে গলায় ফাঁস লাগিয়ে মাদকাসক্ত ব্যক্তির আত্মহত্যা

খালাতো বোনের মেয়েকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে গলায় ফাঁস লাগিয়ে মাদকাসক্ত এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম শম্ভু ঘোষ (৫০)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী বাইন্যাপাড়া গ্রামের নিজ ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করে। খবর পেয়ে বুধবার দুপুর ১২টার দিকে চন্দনাইশ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি এলাকার মৃত সনাতন ঘোষের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শম্ভু ঘোষ নিয়মিত মদ্যপান করতো এবং প্রচুর ঋণগ্রস্থ ছিল। মদ্যপান করে সে নিয়মিত স্ত্রীকে মারধরও করতো। ঘটনারদিন মঙ্গলবারও সে তার স্ত্রীকে মারধর করে এবং স্ত্রী বাড়ি থেকে চলে যায়। ওইদিন রাতেই সে নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ আজ বুধবার তার লাশ উদ্ধার করে। সুরুতহাল রির্পোট তৈরীর পর ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ভিকটিম শম্ভু ঘোষ মদ্যপ অবস্থায় থাকতো। এ নিয়ে পরিবারের সাথে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো এবং প্রায় সময় স্ত্রীকে মারধর করতো। শুনেছি ঘটনারদিনও সে তার স্ত্রীকে প্রচুর মারধর করায় স্ত্রী চলে যায়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা