20 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ সিগনাল দিতেই প্রাইভেটকার রেখে দৌড়, ফেন্সিডিল উদ্ধার

পুলিশ সিগনাল দিতেই প্রাইভেটকার রেখে দৌড়, ফেন্সিডিল উদ্ধার


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকার তল্লাশি করে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) বিকালে উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের গোদারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালের দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের গোদারিয়া ফায়ার সার্ভিস অফিস এলাকায় পুলিশ ডিউটি করছিল। এসময় প্রাইভেটকার দেখে সন্দেহ হয় পুলিশের। সন্দেহ করে সিগনাল দিতেই গাড়ি থামিয়ে চালকসহ তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ওই দিন রাতেই থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী