28 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ,গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন জাঝর উত্তর পাড়া এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা-পুলিশ।

নিহতরা হলেন-গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে লিমা আক্তার (২৫) এবং সিলেট সদর থানার বোরাইয়া গ্রামের রজত কান্তি চৌধুরী।

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে গাছা থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে ঝুলন্ত অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরকীয়ার জের ধরে শুক্রবার রাতের কোনো এক সময়ে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।

বিএনএনিউজ২৪.কম/এম. এস. রুকন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু