27 C
আবহাওয়া
৬:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জের রাজপাড়া এলাকা থেকে ইভা আক্তার (১৫) নামে এক স্কুল  শিক্ষার্থীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী  ইভা আক্তার পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে। সে জুগলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী