24 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কাঁচামালের গাড়িতে ফেন্সিডিল বহন : আটক ২

কাঁচামালের গাড়িতে ফেন্সিডিল বহন : আটক ২

কাঁচামালের গাড়িতে ফেন্সিডিল বহন : আটক ২

বিএনএ, ঢাকা : রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোডের খেলার মাঠের সামনে থেকে কাঁচামালের গাড়িতে আনা এক হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-২। আটকরা হলেন- সারোয়ার আলী ও রুবেল সিকদার।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আব্দুল্লাহ আল মামুন বলেন, গোয়েন্দা তথ্যে র‌্যাব জানতে পারে, সীমান্ত এলাকা থেকে একটি পণ্যবাহী পিকআপে করে ফেন্সিডিলের চালান রাজধানীতে আসছে। ওই তথ্যে শ্যামলী মাঠ এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালনসহ দুজনকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে টমেটো, কুল ও পেয়ারা ক্যারেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার এক বোতল ফেন্সিডিল ও পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ১ হাজার ৫০০ টাকা। জব্দ করা হয়েছে সবজিবাহী পিকআপ ও একটি মোবাইল ফোনসেট।

আটকরা র‌্যাবকে জানিয়েছেন, অভিনব কায়দায় নিত্য নতুন কৌশলে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল ও গাঁজা স্বল্প মূল্যে কিনে বড়লোক হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে মাদক সরবরাহ করছিলেন।

আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে