21 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাইও

ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাইও

নিহত

বিএনএ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাইও। তাদের এমন মৃত্যুতে নিহতদের পরিবার ছাড়াও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৬ ডিসেম্বর) সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ভাই মারা গেছেন।

নিহতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের নূর মুহাম্মাদ তালুকদার (৮৩) ও তার ছোট ভাই সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম তালুকদার (৭৮)।

মোখলেসুর রহমান বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নূর মুহাম্মাদ তালুকদার তোতাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর খবর শুনে বড় ভাইকে দেখতে যান ছোট ভাই জহুরুল ইসলাম তালুকদার। সেখান থেকে আসার পর তিনিও মারা যান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী