21 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রীকে ৭দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ধর্ষকের সহযোগি ফাহিম হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত ওই যুবককে মঙ্গলবার (৭ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে মামলা (মামলা নং-৭) দায়েরের পর রাতেই ওই সহযোগীকে গ্রেফতার করা হয়। গত ১১ নভেম্বর উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ফাহিম হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্লা গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবারের সূত্র জানায়, গত ১১ নভেম্বর ওই কিশোরীর বাড়ির সবাই ভোটকেন্দ্রে ভোট দিতে যায়। এ সময় একা পেয়ে ওই কিশোরীকে সদলবলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে গিয়ে ৭ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এতে তার জরায়ু ক্ষতবিক্ষত হয়ে জখম হয়। পরে তার গোঙ্গানির শব্দ শুনে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় কিশোরীর পরিবারের সঙ্গে মিটমাটের চেষ্টা চালিয়ে আটককৃতকে ছেড়ে দেয়া হয়।

তবে ঘটনার ১৮দিন পর সোমবার (৭ ডিসেম্বর) রাতে থানায় মামলা দায়ের করা হয়। পরে রাতেই এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

জানতে চাইলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য মুচলেকা রেখে আটককৃতকে ছেড়ে দেয়া হয়েছিল। তবে মীমাংসা না হওয়ায় মামলা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, এ ঘটনায় মামলার প্রেক্ষিতে ধর্ষকের সহযোগীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী