বিএনএ, ঢাকা : রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ৩টা ৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল তিনটা আট মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির পাঁচতলায় আগুনের সূত্রপাত ঘটে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী
![]()

