27 C
আবহাওয়া
৩:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্পকে অভিনন্দন জানালেন জো বাইডেন

ট্রাম্পকে অভিনন্দন জানালেন জো বাইডেন

ট্রাম্পকে অভিনন্দন জানালেন জো বাইডেন

বিএনএ, ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, বিজয়ী প্রার্থীর সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

রিপাবলিকান প্রচারণা শিবির জানিয়েছে, বাইডেনের ফোনকল পেয়ে অত্যন্ত আনন্দিত ট্রাম্প। খুব শিগগিরই বৈঠকের বিষয়ে আগ্রহী তিনি। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, নব নির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান বিদায়ী প্রেসিডেন্ট। তবে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এই রীতি পালন করেননি ট্রাম্প। ক্যাপিটল হিলে- নতুন প্রশাসনের অভিষেকের নেতৃত্বও দেন বিদায়ী প্রেসিডেন্ট। তবে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান বর্জন করেছিলেন ট্রাম্প।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩