28 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে


বিএনএ, ঢাকা : বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে দুর্জয়কে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার রাজধানীর লালমাটিয়া থেকে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন দুর্জয়। একই আসন থেকে পরের সংসদেও প্রতিনিধিত্ব করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম টেস্ট দলের অধিনায়কও ছিলেন তিনি। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বেও দেখা গেছে তাকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা