21 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ১৫৬ রানে অলআউট আফগানিস্তান

১৫৬ রানে অলআউট আফগানিস্তান


বিএনএ, ক্রীড়াডেস্ক :ওয়ানডে বিশ্বকাপে  প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না আফগানিস্তান।  ৩৭.২ ওভারেই ১৫৬ রানে অলআউট হয়ে গেছে আফগান বাহিনী।

শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার রান করছিলেন।  শেষ পর্যন্ত সাকিব আল হাসান ব্রেক থ্রু এনে দিলেন প্রথম। এরপরও বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ হয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তিনি একাই যেন আফগানদের ইনিংস টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছিলেন। ৪৭ রানে গুরবাজ আউট হওয়ার পর সব শঙ্কা দুর হয়ে যায়। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে তুলে নিতে মোটেও কষ্ট হয়নি সাকিব, মিরাজ, শরিফুল, মোস্তাফিজ এবং তাসকিন আহমেদদের।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ৩৭.২ ওভারে ১৫৬/১০ (গুরবাজ ৪৭, ইব্রাহিম ২২, রহমত ১৮, শাহিদি ১৮, নাজিবুল্লাহ ৫, নবি ৬, ওমরজাই ২২, রশিদ ৯, মুজিব ১, নাভিন ০, ফারুকি ০*; তাসকিন ৬-০-৩২-১, শরিফুল ৬.২-১-৩৪-২, মুস্তাফিজ ৭-১-২৮-১, সাকিব ৮-০-৩০-৩, মিরাজ ৯-৩-২৫-৩, মাহমুদউল্লাহ ১-০-৭-০)।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী