31 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চকবাজার নির্বাচন: ৭৮৯ ভোট পেয়ে টিনু জয়ী

চকবাজার নির্বাচন: ৭৮৯ ভোট পেয়ে টিনু জয়ী

নূর মোস্তফা টিনু

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)  চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মিষ্টিকুমড়া নিয়ে  নূর মোস্তফা টিনু জয়ী হয়েছেন। টিনু বর্তমানে কারাগারে রয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকের মো. আব্দুর রউফ ৭৭৩ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) চকবাজারের ১৫টি কেন্দ্রে কাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  ভোটগ্রহণ হয়। কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ায় এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম  বলেন, চকবাজার ওয়ার্ডের নির্বাচনে বেসকারি ভাবে ৭৮৯ ভোট পেয়ে মিষ্টিকুমড়া প্রতীকের নূর মোস্তফা টিনু জয়ী হয়েছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী