26 C
আবহাওয়া
৪:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আজকের পুঁজিবাজার: সূচকের পতনে কমেছে লেনদেন

আজকের পুঁজিবাজার: সূচকের পতনে কমেছে লেনদেন

আজকের পুঁজিবাজার: সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিএনএ,ঢাকা: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়ছে।

এদিন ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪২.৯৬ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। ডিএসইতে এদিন ২ হাজার ৪৯৪ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮৪ কোটি টাকা কম।

এদিকে অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৫৬.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৯.৮৭ পয়েন্টে।

এদিন সিএসইতে ৩১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। দিন শেষে সিএসইতে ১০৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ