24 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আশরাফ গানির চুরির ভিডিও তালেবানের হাতে

আশরাফ গানির চুরির ভিডিও তালেবানের হাতে

আশরাফ গানির চুরির ভিডিও তালেবানের হাতে

বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গানির লাখ লাখ ডলার চুরির ভিডিও পেয়েছে তালেবানরা। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে আশরাফ গনি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ-কড়ি নিয়ে।

অভিযোগ উঠেছে, তালেবানের কাবুল দখলের মুখে আকস্মিক দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। দেশত্যাগের পরপরই খবর বের হয় আশরাফ গনি পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন।

এ দিকে এ চুরির অভিযোগ অস্বীকার করে আসছেন আশরাফ গানি । তিনি দাবি করেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই তাকে দ্রুত দেশ ছাড়তে হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী