20 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে শিশু উদ্ধার

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে শিশু উদ্ধার

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে উদ্ধার শিশু

বিএনএ, যশোর – যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দরে কর্মরত আনসার সদস্যরা তাকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া শিশু সজিবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে।

জানা যায়, পাচারকারীরা ঐ শিশুটিকে সুকৌশলে ভারতে পাচার করার উদ্দেশ্যে বেনাপোল বন্দর এলাকায় নিয়ে আসে। এ সময় বন্দরে কর্মরত আনসার সদস‍্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া দিলে শিশুটিকে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।

শার্শা উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল জানান, উদ্ধারের পরে শিশুটিকে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/সোহাগ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী