18 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীতে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন বর্জন ও অবস্থান ধর্মঘট করেছে ম্যাটস্ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে তারা  অবস্থান ধর্মঘট পালন করে। নোয়াখালী সদর হাসপাতালের ডিল্পোমা ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় বক্তারা ইন্টার্নশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ, বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের দাবি জানান।

আরও পড়ুন: আঞ্চলিক জলবায়ু সম্মেলন শুক্রবার

ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি আরিফুল ইসলামের নেতৃত্বে ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদ নোয়াখালী সদর হাসপাতালের সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক সুজন কর্মকার, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদিকা মুনতাহা বিনতে ইউনুস, সদস্য প্রদীপ দেবনাথ এবং সদস্য কৃষ্ণ চন্দ্র দাশ প্রমুখ।

উল্লেখ, একই দাবিতে গত ১৭ আগস্ট মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস্) নোয়াখালীর ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ, বিক্ষোভ প্রদর্শন এবং অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধানসহ নানা কর্মসূচি পালন ও অনির্দিষ্টকাল পর্যন্ত ক্লাস বর্জন করে আসছেন।

বিএনএনিউজ/ গিয়াস উদ্দিন রনি, বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী