34.3 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - জুন ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ


বিএনএ, ঢাকা:ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের ওপর সংসদ সদস্যদের আলোচনা শেষে আগামী ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।

অধিবেশনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই প্রস্তুতি কার্যক্রম শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এরপর বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে তা ৩০ জুন পাস করা হবে।

বাজেট ছাড়াও চলতি অধিবেশনে সংবিধান সংস্কার ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গঠনও শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ