27 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

বিএনএ ডেস্ক: ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শুক্রবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে। সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আযহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানায়, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী শুক্রবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৬ জুন ঈদুল আজহা পালিত হবে।

সাধারণত সৌদির এক দিন পরই বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। এই হিসেবে ১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের