21 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ী

মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ী


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. চান মিয়া (৫০) নামের এক প্রসাধনী ব্যবসায়ী। বুধবার (৭ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি করা হয়।

চান মিয়ার স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী রাজধানীর নিউমার্কেটের ফুটপাতে প্রসাধনীর ব্যবসা করেন।তারা বাবা ও ছেলে নিউমার্কেট থেকে মিরপুরে একটি বাসে বাসায় ফিরছিল। ছেলে বাসায় এলে আমি তাকে জিজ্ঞাসা করি তার বাবা কোথায়। পরে তার বাবাকে সঙ্গে না দেখতে পেয়ে আবার মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড গেলে সেখান থেকে লোকজন বলে তাকে বাস থেকে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাইয়ে আমাদের এখানে ফেলে দিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞানপার্টির সদস্যরা চান মিয়ার কাছ থেকে একটি স্মার্ট ফোন নিয়ে যায়। তবে সঙ্গে কত টাকা ছিল তা তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জানা যাবে ন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার কাছে থেকে একটি স্মার্ট ফোন নিয়ে গেছে এবং কত টাকা নিয়েছে এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

বিএনএ/ আজিজুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী