24 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল ঘোষণা

ACB (Afghanistan Cricket Board) Logo

বিএনএ, স্পোর্টস ডেস্ক : লাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যেকার টেস্টটি। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলবে দু’দল। আগামী শনিবার ঢাকায় আসার কথা রয়েছে আফগানিস্তানের।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের  দলে তিন নতুন মুখ দুই পেসার ইব্রাহিম আব্দুলরাহিমজাই-নিজাত মাসুদ এবং লেগ স্পিনার ইজহারুললহক স্থান পেয়েছে। রশিদকে বিশ্রাম দেয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানান আফগানিস্তানের সহকারী কোচ রইস আহমাদজাই বলেন, ‘বিরতিহীন ক্রিকেট খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেয়া হয়েছে রশিদকে এবং পিঠের ইনজুরির কারনে তাকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চাই না আমরা।’

বিএনএনিউজ24,জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে