32.2 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » পিকে হালদার ফের ১৪ দিনের জেল হেফাজতে

পিকে হালদার ফের ১৪ দিনের জেল হেফাজতে

পিকে হালদার

বিএনএ, ডেস্ক: বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেফতার হওয়া পিকে হালদার ও বাকি ৬ অভিযুক্তকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুন) কলকাতার নগর ও দায়রা আদালতে (ব্যাঙ্কশাল) তোলা হলে বিচারক এই রায় দেন।

দুই সপ্তাহের জেল হেফাজত শেষে আগামী ২১ জুন তাদের আবার আদালতে হাজির করা হবে। তবে জেল হেফাজতেও থাকাকালীন সময়েও ইডি তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানা গেছে।

ইডি আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আদালতকে জানান, দুবাই সিঙ্গাপুর গ্রানাডাসহ একাধিক দেশে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন পিকে হালদার। পি কে হালদার এবং যাদের মাধ্যমে টাকা পাচার করত তারা সবাই বাংলাদেশি। ইডি তদন্তে নেমে এখনো পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির হদিস পায়।

উল্লেখ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা খুলে করছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ১৪ মে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথমে তিনদিনের এবং পরে আরও ১০ দিনের রিমান্ডে দেন আদালত।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ