31 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে জোনায়েদ সাকির ওপর হামলা

চমেক হাসপাতালে জোনায়েদ সাকির ওপর হামলা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেগণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি হামলার শিকার হয়েছে। তার নাক ফাটিয়ে দেয়া হয়েছে। এসময় তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হয়।

মঙ্গলবার (৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬নং ওয়ার্ডের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার পর চিকিৎসার জন্য জোনায়েদ সাকিকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পরিদর্শন শেষে হাসপাতালের অভ্যন্তরে পৃথক স্থানে ‍দুটি সংক্ষিপ্ত জনসমাগমে বক্তব্য দেন জোনায়েদ সাকী। পরিদর্শন শেষে বের হবার সময় অপরদিকে ছাত্রলীগের কর্মীরা মিছিল সহকারে হাসপাতালের প্রধান ফটকে এসে তার ওপর হামলা চালায়। এ সময় জোনায়েদ সাকীর নাক ফাটিয়ে দেয় তারা। এমনকি ভাঙচুর করে ব্যক্তিগত গাড়িও।

এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন সাকি। তিনি বলেন, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের দেখে ফিরে আসার পথে তার উপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম